অক্টোবর ২৭, ২০২৬, ১১:৩৬ এএম
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সোমবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারি সিদ্ধান্তের ধারাবাহিকতায় ওই দিন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন