অক্টোবর ২৭, ২০২৬, ১২:১১ পিএম
নানা আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। হাকিমপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় বাংলাহিলি বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং রাজনৈতিক অগ্রযাত্রার জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে দল ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, হাকিমপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব রেন প্রধান এবং ছাত্রদল নেতা জয়নাল আবেদিন লিটন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন