বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

একলাফে বাড়ল ৬৯০৬ টাকা, আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৯:৩০ এএম

একলাফে বাড়ল ৬৯০৬ টাকা, আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

ছবি- সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একলাফে প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৯০৬ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ২ লাখ ৯ হাজার টাকা অতিক্রম করল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ১০১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুধু স্বর্ণই নয়, রুপার দামেও নতুন রেকর্ড হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩২৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, ক্রেতাদের স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে এই বিশাল উল্লম্ফন ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।