রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৯:৪৭ এএম

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আজ শুক্রবার (০৭ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ শনিবার (১ নভেম্বর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের বিক্রয়মূল্য নিম্নরূপ:

ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা
২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা
১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা
সনাতন পদ্ধতি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা

চলতি বছর এই নিয়ে মোট ৭৩ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫০ বার, আর কমেছে মাত্র ২৩ বার। অন্যদিকে, গত বছর মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

এর আগে সবশেষ গত ৩০ অক্টোবর বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।স্বর্ণের দাম সমন্বয় করা হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশে রুপার বিক্রয়মূল্য নিম্নরূপ:

  • ২২ ক্যারেট (ভরি): ৪ হাজার ২৪৬ টাকা

  • ২১ ক্যারেট (ভরি): ৪ হাজার ৪৭ টাকা

  • ১৮ ক্যারেট (ভরি): ৩ হাজার ৪৭৬ টাকা

  • সনাতন পদ্ধতি (ভরি): ২ হাজার ৬০১ টাকা

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।