রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম একলাফে ১শ‘ পার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৫:৩১ পিএম

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম একলাফে ১শ‘ পার

অতি প্রয়োজনীয় নিত্যপণ্য পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গতকাল বৃহস্পতিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা দরে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, অতি দ্রুত এই দাম কেজিপ্রতি দেড়শ টাকা ছাড়িয়ে যেতে পারে।

তবে এর পাশাপাশি সপ্তাহ দুয়েক আগেও খুচরা বাজারে দুই কেজির মোড়কজাত আটা ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হলেও, তা এখন ১০ টাকা পর্যন্ত বেড়ে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ ও আটার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনমনে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে।পেঁয়াজ ও আটার দাম বাড়লেও, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় গত কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। এতে ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

সবজিপূর্বের দামবর্তমান দামবেগুন (গোল)১৬০ থেকে ২০০ টাকা১২০ টাকালম্বা বেগুন৬০ থেকে ৭০ টাকাকাঁচামরিচ২০০ টাকা৬০ থেকে ৮০ টাকাশিম১৬০ টাকা৫০ থেকে ৬০ টাকাএছাড়াও পটোল, আলু, ফুলকপি, বাঁধাকপি, মুলা, কাঁচা কলার দামও একই হারে কমেছে। কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সবজির দাম দ্রুত কমছে এবং আগামী সপ্তাহে তা আরও কমতে পারে।গতকাল নয়াবাজার, শান্তিনগর ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারে তুলনামূলক কম দামে সবজি বিক্রি হচ্ছে।

অন্যান্য বাজারের তুলনায় কারওয়ান বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়শ ৫০ টাকা, শিম ৬০ টাকা, পটোল ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে দাম বেড়ে গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে, চাল, ডিম ও মুরগির বাজার স্থিতিশীল থাকলেও মসুর ডাল (চিকন) ও পোলাও চাল বাড়তি দামেই বিক্রি হচ্ছে। পাঁচ লিটার সয়াবিন তেলের দাম পাঁচ টাকা বেড়ে এখন ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।