জুন ১৫, ২০২৬, ০৬:১৪ পিএম
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আসন্ন আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৬ প্রকাশ করেছে। সোমবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এই নীতিমালায় পরীক্ষা সংক্রান্ত ২২টি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। দেশব্যাপী ৪৬১টি কেন্দ্রে এ বছরের আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।আগামী ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে।
বোর্ডের তথ্যমতে, ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের নীতিমালা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছে বোর্ড। এই নীতিমালায় পরীক্ষা পরিচালনার খুঁটিনাটি নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের বোর্ডের ওয়েবসাইট থেকে নীতিমালাটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।নীতিমালা দেখুন এখানে

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন