সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৬, ১২:০১ এএম

হাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের حاজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি চারা রোপণের ঘোষণার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউ্ল্যা।

ক্যাম্পাস চত্বরে বনজ, ফলদ ও ঔষধি মিলিয়ে বিভিন্ন প্রজাতির ২০০টি চারা রোপণ করা হয়।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউ্ল্যা পরিবেশের সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সঠিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে আগামী দিনে ফল, ওষুধ এবং কাঠের আমদানিতে শত শত কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। প্রতিটি পদক্ষেপ পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক করার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. এ. এম. মো. মাসুুদুল হাসান খান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং হাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।