জুন ১৩, ২০২৬, ০৪:৩৫ পিএম
টেলিভিশন ও নাট্যাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বর্তমান সময়ের বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানের কার্যকারিতা নিয়ে নিজের স্পষ্ট অভিমত তুলে ধরেছেন। পর্দায় নিজের অভিনয়শৈলী দিয়ে কোটি দর্শক মাতিয়ে রাখা এই গুণী শিল্পী দিনশেষে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।
সম্প্রতি ঢাকার একটি বেসরকারি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার, রাষ্ট্রীয় পুরস্কার ও সামাজিক স্তরের প্রাপ্তি নিয়ে একান্ত কিছু কথা বলেন তিনি।পুরস্কার পাওয়ার চেয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ।তিনি বর্তমান সময়ে ঢালাওভাবে দেওয়া বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে আজকাল প্রায়ই দেখা যায় যারা বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার পাচ্ছেন তাদের অনেক সাধারণ দর্শক ঠিকমতো চেনেনই না।
অভিনেতা বা অভিনেত্রী হিসেবে মানুষের মন জয় করা কিংবা আমার মতো ভালোবাসা পাওয়া তো তাদের জন্য অনেক দূরের কথা। এই কারণে একজন পেশাদার শিল্পী হিসেবে পুরস্কারের পেছনে না ছুটে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসাকেই নিজের জীবনের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড বলে মনে করেন তিনি।
বিগত প্রায় দুই দশকের দীর্ঘ সফল ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও প্রশংসিত কাজ উপহার দিয়েছেন মনিরা আক্তার মিঠু। এখনো নিয়মিত নতুন নতুন চরিত্রে নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক সুস্থ প্রতিযোগিতায় মত্ত রয়েছেন এই সুপরিচিত অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ছোট পর্দার নাটক — সবখানেই তাঁর বলিষ্ঠ উপস্থিতি সমানভাবে প্রশংসিত হচ্ছে। তাঁর কাছে সাধারণ মানুষের নিরেট ভালোবাসার চেয়ে বড় প্রাতিষ্ঠানিক প্রাপ্তি আর অন্য কিছু হতে পারে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন