রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন, ভোট দিচ্ছেন শিল্পীরা

বিনোদন ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১০:৩৫ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন, ভোট দিচ্ছেন শিল্পীরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পীরা ভোট দেওয়া শুরু করেন। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি হওয়ায় শিল্পীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএফডিসি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে এবং আশা করা হচ্ছে সুষ্ঠুভাবেই পুরো প্রক্রিয়া শেষ হবে। নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। আরমান-মুক্তি পরিষদে সভাপতি পদে আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি লড়ছেন।

অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রার্থী হয়েছেন।দুই প্যানেল থেকেই সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১টি পদের জন্য প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। কিবরিয়া লিপু ছাড়াও খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান এই নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।