রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে‍‍` — সালমান খান

বিনোদন ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ১২:৩০ পিএম

শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য আমার হৃদয় কাঁদছে‍‍` — সালমান খান

ছবি - সংগৃহীত

ভারতের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি তীব্র দুঃখ প্রকাশ করেন।

প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা অত্যন্ত গুরুতর।সামাজিক মাধ্যমে দেওয়া দীর্ঘ বার্তায় সালমান খান উল্লেখ করেন যে দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রশংসনীয়। তবে এই ন্যায়সংগত আন্দোলন যেন কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত না হয় এবং শান্তিপূর্ণ পথেই পরিচালিত হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ এবং আন্দোলনকারীদের ওপর সৃষ্ট নানা জটিলতার প্রেক্ষাপটে তার এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে।

এর আগে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে বিভিন্ন সংগঠনের ব্যানারে তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শিক্ষমন্ত্রীর পদত্যাগ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে। এই আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা সংস্কারক ও অধিকারকর্মীরা অনশন কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির পক্ষে বিনোদন জগতের তারকারাও এখন মুখ খুলতে শুরু করেছেন। সালমান খানের এই প্রকাশ্য সমর্থন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা।