বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘সত্য কখনো চাপা থাকে না:সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০১:২৮ পিএম

‘সত্য কখনো চাপা থাকে না:সাদিয়া আয়মান

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুঞ্জন এবং ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। যেকোনো রটনায় পাল্টাপাল্টি উত্তর দিয়ে কাদা ছোড়াছুড়ি বা বিতর্ক বাড়ানোর পক্ষপাতী নন তিনি।গুঞ্জন প্রসঙ্গে সাদিয়া জানান, পাল্টাপাল্টি মন্তব্য করলে কেবল গল্পের ভিন্নরূপ তৈরি হয়, যা তিনি এড়িয়ে চলতে চান।

তিনি মনে করেন, অন্য কেউ কী বলল তা নিয়ে জনসমক্ষে বাহবিত হওয়া বা নোংরামি সৃষ্টি করার কোনো অর্থ হয় না। এ ধরনের পরিস্থিতিতে সংযত থেকে তিনি বিশ্বাস করেন যে সত্য একদিন ঠিকই সামনে আসবে। সম্পর্ক বা প্রেমের বিষয়ে তড়িঘড়ি না করে তিনি ভাগ্যের ওপর ভরসা রাখতে পছন্দ করেন। মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপ নির্দিষ্ট করা আছে এবং সঠিক সময়ে সঠিক সুযোগের অপেক্ষায় থাকতে ভালোবাসেন তিনি।

ক্যারিয়ারের এই পর্যায়ে অহেতুক বিতর্কে শক্তি ও সময় নষ্ট না করে অভিনয়ের মানোন্নয়নে মন দিয়েছেন এই তরুণী তারকা।বর্তমানে শুটিংয়ের ব্যস্ততা, পরিবারকে সময় দেওয়া এবং নিজের পোষা বিড়ালের যত্ন নেওয়ার মাঝেই আনন্দ খুঁজে পান সাদিয়া। মানসিক শান্তি বিঘ্নিত করে এমন যেকোনো বিষয়কে তিনি পুরোপুরি এড়িয়ে চলেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে আরও পরিপক্ব করে তুলতে চান।