সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

আমেরিকার ফ্লোরিডার কনসার্টে গান গাইবেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১১:২৫ এএম

আমেরিকার ফ্লোরিডার কনসার্টে গান গাইবেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি একজন ভালো গায়ক হিসেবেও পরিচিত। এবার তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বিশেষ কনসার্টে গান গাইতে যাচ্ছেন। এর আগেও তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটকে সফলভাবে গান গেয়েছিলেন।

আগামী তেরো ডিসেম্বর টাম্পা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া দুদিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর এই সংগীতানুষ্ঠান শুরু হবে। ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে সবার সঙ্গে দেখা হবে।

এর আগে গত আগস্টে নিউইয়র্কেও ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে নিজের প্রথম একক কনসার্ট করেছিলেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রর বারটি ভিন্ন শহর থেকে তিনি কনসার্টের প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই পরবর্তী আয়োজনগুলো করতে চান তিনি।

বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটালেও নিজ দেশ বাংলাদেশেও কনসার্ট করার সুনির্দিষ্ট ইচ্ছা রয়েছে তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।