রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘কাজলরেখা’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৬:৫৯ পিএম

এবার টেলিভিশনের পর্দায় আসছে ‘কাজলরেখা’

ছবি - সংগৃহীত

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। প্রায় ৪০০ বছরের পুরোনো ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত এই ছবিটি খুব একটা ব্যবসা করতে না পারলেও দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। এবার বড় পর্দার পর ছবিটি ছোট পর্দার দর্শকদের জন্য আসছে।

দর্শকদের জন্য সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। চ্যানেলটি ‘কাজলরেখা’র টিভি স্বত্ব কিনে নিয়েছে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। জানা গেছে, আগামী কোনো একটি বিশেষ উৎসবকে কেন্দ্র করে ছবিটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

‘মৈমনসিংহ গীতিকা’র অন্যতম পালা ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত এই সংগীতনির্ভর সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের সম্মানজনক ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়ে দেশের জন্যও সম্মান বয়ে আনে।

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও, সূচ রাজার চরিত্রে শরিফুল রাজ এবং কঙ্কণ দাসীর খলচরিত্রে রাফিয়াত রশিদ মিথিলার অভিনয়ও দারুণভাবে প্রশংসিত হয়। ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসারসহ অনেকে।