রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন গানে জুটি বাঁধলেন মিলন ও আনিসা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০২:৪৯ পিএম

নতুন গানে জুটি বাঁধলেন মিলন ও আনিসা

ছবি - সংগৃহীত

সখি ভালোবাসা কারে কয়’, ‘ডানাকাটা পরী’, ‘লক্ষ্মী সোনা’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মোহাম্মদ মিলন আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। সম্প্রতি ‘আমার পৃথিবী’ শিরোনামের একটি নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি।

গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন জানান, এটি একটি দ্বৈত গান এবং এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের শিল্পী আতিয়া আনিসা। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল।

মিলন বলেন, “ইমরান ভাইয়ের সুর ও সংগীতে এটি আমার এবং আতিয়া আনিসার প্রথম দ্বৈত গান। গানটির কথা ও সুরের মধ্যে নতুনত্বের পাশাপাশি এর দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা ভিন্নতা পাবেন। আমি বরাবরই প্রতিটি গানে শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করি।”

শুভ্র মেহরাজের পরিচালনায় নির্মিত এই মিউজিক ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে তানজিলা লিয়াকে। ‘নাটাই মিউজিক’-এর ব্যানারে খুব শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশিত হবে বলে জানা গেছে।