রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতাবেন দুই রক লিজেন্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৫:০২ পিএম

প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতাবেন দুই রক লিজেন্ড

প্রথমবারের মতো এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রক তারকা নাগরবাউল জেমস এবং আলি আজমত (জুনুন)। দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।জানা গেছে, আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা:

আলি আজমত এবং নাগরবাউল জেমস’ শীর্ষক কনসার্টে তারা একসঙ্গে পারফর্ম করবেন। ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এই তথ্য নিশ্চিত করেছে।অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা এই ঐতিহাসিক আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।”তিনি আরও জানিয়েছেন, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই এক অনন্য ও নিরাপদ অভিজ্ঞতা পান।