রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আদা ও রসুন খাওয়া কি স্বাস্থ্যকর? জানুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১২:৩০ পিএম

আদা ও রসুন খাওয়া কি স্বাস্থ্যকর? জানুন

রান্নাঘরে প্রায় সব সময় পাওয়া যায় দুটি উপাদান, রসুন আর আদা। এগুলো শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়; বরং প্রাচীনকাল থেকেই মানুষ এই দুই উপাদানকে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে।

আধুনিক গবেষণাও বলছে, রসুন ও আদার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

হেলথলাইনের রিপোর্ট অনুযায়ী, এই দুই উপাদান একসঙ্গে খেলে শরীরকে যে ধরনের উপকার হয়, তা হলো: ১. ব্যথা ও প্রদাহ কমায়: রসুনে থাকা অ্যালিসিন আর আদার জিঞ্জারল ও শগাওল শরীরের ক্ষতিকর প্রদাহ সৃষ্টিকারী প্রোটিন কমাতে সাহায্য করে। দীর্ঘমেয়াদি প্রদাহ হৃদরোগ, ক্যানসারসহ নানা রোগের কারণ হতে পারে।

২. কোষকে রক্ষা করে: তারা ম্যালন্ডায়ালডিহাইড নামের ক্ষতিকর যৌগ কমায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম বাড়িয়ে শরীরে কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে।

৩. মস্তিষ্কের কাজ বৃদ্ধি করে: নিয়মিত রসুন খাওয়া বয়স্কদের স্মৃতিভ্রংশের ঝুঁকি কমাতে পারে। আদা স্মৃতি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের কোষ রক্ষা করে।

৪. হৃদরোগের ঝুঁকি কমায়: রসুন রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তের চিনি কমাতে সাহায্য করে। আদাও রক্তচাপ কমায়। তাই এটি হৃদ্‌স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: আদা রক্তে চিনি কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। রসুনও রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৬. কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে পারে: গবেষণায় দেখা গেছে, বেশি রসুন খেলে কোলন, স্তন, ফুসফুস ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমে। আদাও ক্যানসারের কোষের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: রসুনে থাকা অ্যালিসিন এবং আদার প্রদাহরোধী উপাদান শরীরকে সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী করে। সর্দি-কাশি থেকে শুরু করে শ্বাসযন্ত্রের সংক্রমণেও আদা-রসুন উপকারী।যারা নিয়মিত ওষুধ খান বা বিশেষ স্বাস্থ্য সমস্যা আছে, তারা উচ্চমাত্রার সাপ্লিমেন্ট নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।