রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক বছরে ১৩ লাখ মানুষ এইডসে আক্রান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১১:২২ এএম

এক বছরে ১৩ লাখ মানুষ এইডসে আক্রান্ত

গত বছর অর্থাৎ ২০২৪ সালে বিশ্বজুড়ে ১৩ লাখ মানুষ নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, বৈশ্বিক এইডস প্রতিরোধ এখন একটি সংকটপূর্ণ ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে নতুন সংক্রমণের বড় অংশই ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বেশি দেখা যাচ্ছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, "আমরা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি। আন্তর্জাতিক অর্থায়ন কমে গেছে, প্রতিরোধ কার্যক্রম স্থবির।

ডব্লিউএইচও সতর্ক করেছে, কলঙ্ক, বৈষম্য ও আইনগত বাধার কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিকিৎসা ও প্রতিরোধ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।মোট আক্রান্ত: ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত ছিল।মৃত্যু: ওই বছর ৬ লাখ ৩০ হাজার মানুষ এইচআইভি–সম্পর্কিত কারণে মারা গেছে।

ডব্লিউএইচও সতর্ক করেছে যে, আন্তর্জাতিক দাতাদের অর্থ হঠাৎ হ্রাস পাওয়ায় চলতি বছর ২০২৪ সালে প্রিপ (PrEP) ব্যবহার করা ২৫ লাখ মানুষ সেবাটি হারাবে। এই ধাক্কা দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।অর্থনৈতিক সংকটের মধ্যেও ২০২৫ সালে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ডব্লিউএইচও ‘লেনাকাপাভির’ নামের নতুন এক প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস ওষুধ অনুমোদন করেছে, যা বছরে মাত্র দুইবার ইনজেকশন হিসেবে নিতে হয়।

সংস্থাটি জানায়, দৈনিক ওষুধ খেতে অসুবিধা হয় বা স্বাস্থ্যসেবায় যেতে গিয়ে সামাজিক কলঙ্কের মুখে পড়েন এমন ব্যক্তিদের জন্য এটি একটি ‘রূপান্তরমূলক উদ্ভাবন’।ডব্লিউএইচও’র এইচআইভি বিষয়ক পরিচালক ড. তেরেজা কাসায়েভা বলেন, "আমরা এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসার নতুন এক যুগে প্রবেশ করছি। কিন্তু জরুরি বিনিয়োগ ছাড়া লাখ লাখ মানুষ এই অগ্রগতি থেকে বঞ্চিত হবে।"