মে ২৫, ২০২৬, ০১:৫৮ পিএম
প্রতিরোধ্য রোগ হিসেবে পরিচিত হাম এখন যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত দুই মাসে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৫০০ শিশুর মৃত্যু হয়েছে। সংক্রামক এই রোগ মোকাবিলায় টিকা সরবরাহ স্বাভাবিক থাকলেও কমছে না আক্রান্তের সংখ্যা।টিকার আওতায় না আসা শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
চিকিৎসকদের মতে, যেসব শিশুর বয়স এখনো টিকা নেওয়ার মতো হয়নি এবং যাদের শৈশবে মায়ের টিকা নেওয়ার ইতিহাস নেই, তারা হামে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে।
এছাড়া অপুষ্টিতে ভোগা শিশুরা হামে আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থা দ্রুত জটিল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে সঠিক সময়ে বুকের দুধ না পাওয়া শিশুদের প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়, যা হামের সংক্রমণ মোকাবিলায় বাধা সৃষ্টি করে।হাম থেকে বাঁচতে টিকার বিকল্প নেই।
অভিভাবকদের নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের প্রয়োজনীয় সব টিকা দেওয়া থাকলে মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমে যায়।
হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। জনস্বাস্থ্যের এই সংকট নিরসনে টিকাদানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই এখন প্রধান চ্যালেঞ্জ।স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি জোরদার করার কাজ অব্যাহত রেখেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন