রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৫:১৫ পিএম

হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চার শিশু এবং নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৭৮৬ জন এবং নিশ্চিত হামে আরও ৯৯ জনের প্রাণহানি ঘটেছে। 

চলতি বছরের মার্চে প্রাদুর্ভাবের পর থেকে গত চার মাসে হাম ও হাম সন্দেহে আক্রান্ত শিশুর সংখ্যা ইতোমধ্যেই এক লাখের ঘর অতিক্রম করেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও আগেই টিকাদানের হার কমে যাওয়ায় হামের পুনরুত্থান নিয়ে সতর্ক করেছিল।চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল দ্য ল্যানসেট-এর তথ্য অনুযায়ী, গত কুড়ি বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক হামের প্রাদুর্ভাব দেখা গেছে ২০২৪ ও ২০২৫ সালে। 

এর আগে এপ্রিলের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল এবং বর্তমান পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছিল।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচি আরও জোরদার না করলে এই সংকট দীর্ঘায়িত হতে পারে।