রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৫:৩৬ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ছবি - সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, এই জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন চারজনসহ চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৩ জনে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯৭৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।নতুন আক্রান্ত ৯৪২ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৫৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮৯১ জনসহ মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৪ হাজার ১৯১ জন।