রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আইফোন ১৭ সিরিজে আসছে নতুন সাশ্রয়ী মডেল : কী কী ফিচার থাকছে?

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:১৯ পিএম

আইফোন ১৭ সিরিজে আসছে নতুন সাশ্রয়ী মডেল : কী কী ফিচার থাকছে?

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী বছর তাদের আইফোন ১৭ সিরিজে আরও একটি সাশ্রয়ী মডেল বাজারে আনতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ‘আইফোন ১৭ই’ নামের এই সংস্করণটি ২০২৬ সালের শুরুতেই উন্মোচিত হতে পারে।

গত বছরের আইফোন ১৬ই-এর মতো এটিও কম বাজেটের বিকল্প হিসেবে বাজারে আসবে। তবে এবার নকশা ও ফিচারের দিক থেকে এই মডেলটিকে পুরো সিরিজের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছে অ্যাপল।

এই প্রচেষ্টা আইফোন ১৬ই মডেল নিয়ে হওয়া সমালোচনার জবাব দেবে বলেই ধারণা করা হচ্ছে।প্রাথমিক তথ্য বলছে, আইফোন ১৭ই মডেলে সবচেয়ে বড় আপগ্রেড হতে চলেছে এর প্রসেসর।

ডিভাইসটিতে অ্যাপলের সর্বাধুনিক এ১৯ চিপ ব্যবহার করা হতে পারে। এই শক্তিশালী চিপ ব্যবহারের ফলে গেমিং, ছবি প্রক্রিয়াকরণ এবং এআই-নির্ভর কাজ—সব ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী ও শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, সিপিইউতে সামান্য উন্নতি এলেও জিপিইউ কর্মক্ষমতায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ডিজাইনেও চোখে পড়ার মতো পরিবর্তন আসার ইঙ্গিত মিলেছে। পুরোনো নচ ডিজাইনের কারণে আইফোন ১৬ই মডেলটি সমালোচিত হয়েছিল

। সেই সমস্যা কাটিয়ে আইফোন ১৭ই মডেলে বহু প্রতীক্ষিত ডায়নামিক আইল্যান্ড যুক্ত হতে পারে। এর ফলে ফোনের ডিসপ্লে আরও আধুনিক দেখাবে এবং লাইভ অ্যাক্টিভিটিসসহ নতুন ধরনের নোটিফিকেশন সুবিধা সহজে ব্যবহার করা যাবে।ক্যামেরা বিভাগেও নতুন চমক থাকতে পারে। প্রযুক্তি বিশ্লেষক জেফ পু জানিয়েছেন, আইফোন ১৭ সিরিজে যুক্ত হতে পারে নতুন ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেন্টার স্টেজ সুবিধাযুক্ত। এই প্রযুক্তির মাধ্যমে ভিডিও কল বা সেলফিতে একাধিক মানুষ থাকলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম সামঞ্জস্য করতে সক্ষম হবে।

যদিও প্রকাশের তারিখ ও দাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবুও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল সাধারণত তার নির্দিষ্ট সময়সূচি মেনে চলে। গত বছর আইফোন ১৬ই যেমন ফেব্রুয়ারি মাসে এসেছিল, তেমনই আইফোন ১৭ই-ও ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকে বাজারে আসতে পারে। বর্তমানে বাংলাদেশে আইফোন ১৬ই-এর দাম প্রায় ৭৫ হাজার টাকার কাছাকাছি। এই নতুন সাশ্রয়ী মডেলটি বাজারে এলে প্রযুক্তিপ্রেমীদের জন্য এটি