সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৮ সেপ্টেম্বর বদলে যেতে পারে আইফোনের দাম, কত বাড়ছে জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৩:৪৭ পিএম

৮ সেপ্টেম্বর বদলে যেতে পারে আইফোনের দাম, কত বাড়ছে জেনে নিন

ছবি : সংগৃহীত

গত কয়েক বছর ধরে আইফোনপ্রেমীদের জন্য নতুন মডেলের প্রতীক্ষা যেমন থাকে, তেমনি দাম বাড়ার শঙ্কাও থাকে। এবার অ্যাপলপ্রেমীদের জন্য আসতে চলেছে নতুন কোনো সুখবর নয়। আগামী ৮ সেপ্টেম্বর থেকে অ্যাপলের সব আইফোনের দাম বাড়তে পারে বলে প্রযুক্তি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।নতুন আইফোন প্রো সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে বর্তমানে বিক্রি হওয়া পুরোনো মডেলগুলোর দামও বাড়ানোর পরিকল্পনা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন তথ্যদাতার সূত্রে জানা গেছে, নতুন ও পুরোনো সব আইফোনের দাম প্রায় একশো ডলার পর্যন্ত বাড়তে পারে।যোগেশ ব্রার নামের এক প্রযুক্তি গবেষকের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট অনুযায়ী, আগামী মাসের শুরুতেই আইফোনের এই নতুন দাম কার্যকর হতে পারে। একই সময়ে নতুন আইফোন প্রো সিরিজ এবং অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা আইফোন উন্মোচন হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশে বিক্রি হওয়া নতুন মডেলগুলোর দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে স্টোরেজ ও মেমোরি উপকাদানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অ্যাপল এই সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে এসকল মডেলের দাম প্রায় বারো হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে মুদ্রা বিনিময় হারের পার্থক্যের কারণে প্রকৃত দাম কিছুটা ভিন্ন হতে পারে। নতুন মডেল আসার পর পুরোনো কিছু মডেলের উৎপাদন বা বিক্রিও বন্ধ করে দিতে পারে প্রতিষ্ঠানটি।