রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী সুপার টাইফুন ফাং ওং

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১১:২৩ এএম

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী সুপার টাইফুন ফাং ওং

টাইফুন কালমেগির ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই এবার ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং। এটি রোববার শেষের দিকে অথবা সোমবার ভোরে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। তবে আঘাত হানার আগেই উত্তর-পূর্ব উপকূলে এর প্রভাব পড়তে শুরু করেছে।

বার্তা সংস্থা এপির খবর অনুযায়ী, ফাং ওং-কে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করা হচ্ছে।ফিলিপাইনের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় এরইমধ্যে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায়:বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।ঝড়ের আশঙ্কায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।বাতিল হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, টাইফুন ফাং ওংয়ের প্রভাবে রোববার বেশ কয়েকটি এলাকায় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস সেইসঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং অরোরা বা ইসাবেলা প্রদেশের উপকূলে স্থলভাগে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, ফিলিপাইন এখনো টাইফুন কালমেগির ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে পারেনি, যার আঘাতে দেশটিতে কমপক্ষে ২০৪ জন নিহত হয়েছিল।দেশটির প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো জুনিয়র সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ঝড়টি দেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাবিত করতে পারে, যার মধ্যে রয়েছে টাইফুন কালমেগিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় প্রদেশ সেবু এবং মেট্রোপলিটন ম্যানিলাও।