সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:০২ পিএম

পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী

সর্বশেষ শান্তিতে নোবেল শান্তি পুরস্কারজয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো দেশ থেকে পালানোর সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছেন। নরওয়ের একটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

তাঁর মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহে ছোট একটি নৌকায় ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছাড়ার সময় মাচাদো দুর্ঘটনার কবলে পড়েন।দীর্ঘ প্রায় এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাচাদো নরওয়ে পাড়ি দেন।

তবে তিনি নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় গত বুধবার অনুষ্ঠিত নোবেল শান্তি পদক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।আঘাত: নরওয়ের দৈনিক আফটেনপোস্টেন জানিয়েছে, অসলোতে চিকিৎসকদের পরীক্ষায় মাচাদোর পিঠে একটি ফ্র্যাকচার বা মেরুদণ্ডের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ে।

দুর্ঘটনার কারণ: নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, নৌযাত্রার সময় বৈরী আবহাওয়ার কারণে তিনি মেরুদণ্ডে আঘাত পান।

মাচাদোর মুখপাত্র রয়টার্সকে জানান, আফটেনপোস্টেন-এর প্রতিবেদনটি সঠিক, তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে চাননি। মাচাদো ভেনেজুয়েলা ছাড়ার পর ক্যারিবীয় দ্বীপ কুরাসাও পৌঁছান এবং সেখান থেকে যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরওয়ের উদ্দেশে যাত্রা করেন।

মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তাঁর লক্ষ্য হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা।