বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ওয়াশিংটনে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অনেকে হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৩:৩৯ পিএম

ওয়াশিংটনে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অনেকে হতাহত

দুর্ঘটনাকবলিত কারখানা এলাকা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি কাগজের কারখানায় রাসায়নিক ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১৯ মিনিটে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানির কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে একজন নিহত, নয়জন নিখোঁজ এবং একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।

জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে যে রাসায়নিকের ট্যাংকটি বিস্ফোরিত হওয়ার কারণে কারখানার ভেতরের বিশাল স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। 

লংভিউ ফায়ার ডিপার্টমেন্টের ৪০ জন কর্মী এবং জরুরি প্যারামেডিক দল দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা সচল রেখেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত লংভিউ ও ভ্যাংকুভারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

অত্যন্ত সংবেদনশীল বিষয় হওয়ায় হতাহতদের সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে কারখানার ভেতরের এই বিস্ফোরণের কারণে আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস