রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:৩৬ এএম

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি হলে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে আগ্রহী। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।তিনি বলেন, যদি দেখা হয়, তবে তিনি সম্মানিত বোধ করবেন।

ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো চুক্তি হলে বৈঠকে তার কোনো আপত্তি নেই। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলেও তিনি উল্লেখ করেন। ওভাল অফিসে সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প জানান, কেউ কেউ বৈঠকের প্রস্তাব দিলেও এ ব্যাপারে তিনি এখনো নিশ্চিত কিছু শোনেননি।ট্রাম্প সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, তিনি হয়তো তাদের প্রিয় ব্যক্তি নন, তবে তাকে একজন পেশাদার হিসেবেই গণ্য করেন। কোনো কোনো মহলে ইরানের নতুন সর্বোচ্চ নেতার ভালো সুনাম রয়েছে বলেও ট্রাম্প মন্তব্য করেছেন।

তথ্যসূত্র: সিএনএন