জুলাই ২৯, ২০২৬, ১২:২৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনা শেষে এটিকে সর্বকালের অন্যতম সেরা বৈঠক বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের টানাপোড়েন থাকার গুঞ্জন সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন তিনি।
বৈঠকের পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহত করার বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য পুরোপুরি অভিন্ন।দুই দেশের মৈত্রীতে কোনো ফাটল ধরার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, যারা জোটে ফাটল ধরার অপেক্ষায় থাকেন, তাদের জন্য এটি হতাশার।
কারণ দুই দেশের পারস্পরিক সম্পর্ক গ্রানাইটের দেয়ালের মতো মজবুত। ইরানের আগ্রাসী মনোভাব বৈশ্বিক শান্তি এবং ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন তিনি।গত বছর দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্পের সঙ্গে এটি নেতানিয়াহুর অষ্টম হোয়াইট হাউস সফর। অন্য যেকোনো বিদেশি নেতার তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন