রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫ ফিলিস্তিনির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:৫৮ এএম

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫ ফিলিস্তিনির প্রাণহানি

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজার বিভিন্ন আবাসিক ভবনে চালানো পৃথক বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।প্রাণহানি ঘটেছে।

গাজা উপত্যকার মধ্যভাগের ডেইর আল-বালাহ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে, গাজা সিটির উত্তরাঞ্চলের একটি আবাসিক ফ্ল্যাটে চালানো পৃথক হামলায় তিনজনের প্রাণহানি ঘটে।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফিলিস্তিনের ক্ষমতাসীন দল ফাতাহর সাবেক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ দাহলান একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে তার কথা হয়েছে। গাজায় ইসরাইলি হামলা বন্ধে ইসরাইল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন কুশনার।