রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কন্টেইনারে করে তুরস্ক ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০১:১৫ পিএম

কন্টেইনারে করে তুরস্ক ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

গত জুলাই মাসে ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার পর অত্যন্ত গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তুরস্ক ত্যাগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারা থেকে বিদায়ের সময় নিরাপত্তার খাতিরে তাকে সাধারণ উড়োজাহাজে না তুলে একটি ক্যাটারিং কন্টেইনারের ভেতরে করে ছোট সামরিক বিমানে তুলে নেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানি সমর্থিত গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণনাশের হুমকির আশঙ্কা থেকেই শেষ মুহূর্তে এই আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।প্রতিবেদনে জানানো হয় যে কাতার থেকে সংগৃহীত নতুন এয়ারফোর্স ওয়ানে করে ট্রাম্প আঙ্কারা পৌঁছালেও নিরাপত্তার কারণে ফেরার পথ পরিবর্তন করা হয়। পুরোনো বিমান থেকে একটি ক্যাটারিং ট্রাকের মাধ্যমে তাকে গোপনীয়তার সঙ্গে অপেক্ষমাণ ছোট একটি সি-৩২এ উড়োজাহাজে স্থানান্তরিত করা হয়। 

ওই বিশেষ উড়োজাহাজটি অত্যন্ত গোপনে তাকে যুক্তরাজ্যে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে মূল বহরের সঙ্গে যুক্ত করা হয়।ঘটনার সময় সঙ্গে থাকা সাংবাদিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারা জানালার পর্দা নামিয়ে রাখেন। নতুন এই উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চুং এক বিবৃতিতে জানান যে এটি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং প্রেসিডেন্টের জন্য পুরোপুরি নিরাপদ।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস