বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এসির বিস্ফোরণে‍‍` কলকাতার হোটেলে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১২:১৩ পিএম

এসির বিস্ফোরণে‍‍` কলকাতার হোটেলে আগুন

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে এবং এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বুধবার ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশিরা মূলত চিকিৎসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। স্থানীয় সময় রাত প্রায় দুইটার দিকে ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের তৃতীয় তলার কোনো একটি এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো ভবনটি ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এর ফলে উদ্ধারকর্মীদের ওপরের তলাগুলোতে পৌঁছাতে এবং আটকে পড়া অতিথিদের বের করে আনতে বেশ বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি বিশেষ দলও এই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।