বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ১১:৩৬ এএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আবারও ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকালে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। চলতি সপ্তাহে এই একই অঞ্চলে এটি দ্বিতীয় দফা ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প।বিধ্বস্ত এলাকায় নতুন এই কম্পন আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে গত শনিবার আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অঞ্চলটিতে অন্তত ৫৩ জনের প্রাণহানি ঘটে। এরপর সোমবারও উদ্ধারকাজের মধ্যেই একই তীব্রতার আরেকটি কম্পন অনুভূত হয়। কয়েক দিনের ধারাবাহিক এই দুর্যোগে পূর্ব নুসা তেংগারা প্রদেশজুড়ে নয় শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ মাটির সাথে মিশে গেছে এবং অন্তত সাড়ে চারশত স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রশাসনের হিসাবে এখন পর্যন্ত ১৩৫ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।দুর্যোগের কারণে গৃহহীন প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য পানীয় জল, চাল, প্রস্তুত খাবার, ওষুধ ও শুকনো ত্রাণসামগ্রী বিতরণ করছেন জরুরি সহায়তা কর্মীরা।