বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৬:১৮ পিএম

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের প্রাণহানি

ছবি : সংগৃহীত

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত বারোজন মানুষের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও চৌান্ন জন। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকার বহু পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এই হতাহতের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজন মারা গেছেন। দুর্গত এলাকার একটি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি জানান, চিকিৎসাধীন চৌান্ন জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। দেশটির সিভিল প্রোটেকশন দলগুলো একদিনে দেড়শতের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশটিতে দাবানলের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে। গ্রীষ্মকালে আলজেরিয়ায় প্রায়ই বড় ধরনের দাবানল দেখা দিলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা