সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্লোটিলার আটক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ১২:২৪ পিএম

ফ্লোটিলার আটক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী

ছবি - সংগৃহীত

গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীদের নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গিভর। তিনি চান, আটক এই ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত না পাঠিয়ে বরং কারাগারে পাঠানো হোক।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই কট্টর ডানপন্থী মন্ত্রী তার এই কঠোর আকাঙ্ক্ষা প্রকাশ করেন।বেন-গিভর তার এক্স বার্তায় বলেন, "ফ্লোটিলার আটক অভিযাত্রীদের যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ নিজ দেশে ফেরত পাঠান তাহলে আবার তারা ফিরে আসবে, বার বার আসবে।"তার মতে, এই চক্রাকার আগমন ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

তিনি প্রস্তাব করেন, "আমার মনে হয়, এখনই দেশে না পাঠিয়ে কয়েক মাস তাদের ইসরায়েলের কারাগারে রাখা উচিত।"এর আগে একই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওবার্তায় বেন-গিভর ফ্লোটিলার অভিযাত্রীদের সরাসরি 'সন্ত্রাসী' বলেও উল্লেখ করেছিলেন।প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসন যখন ফ্লোটিলা নিয়ে আন্তর্জাতিক চাপ সামলাচ্ছে, তখন জোট সরকারের মন্ত্রীর এমন কট্টর অবস্থান গাজা পরিস্থিতি ও আটক অভিযাত্রীদের ভাগ্য নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলছে।