নভেম্বর ৫, ২০২৫, ১০:৩৯ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। সিএনএনের প্রক্ষেপণ অনুযায়ী, তিনি এই মেগাসিটির ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং সবচেয়ে কম বয়সী নির্বাচিত মেয়র হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন।
শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, বাড়িভাড়া স্থিতিশীল রাখা, গণপরিবহন বিনামূল্যে করা এবং সর্বজনীন শিশু যত্ন নিশ্চিত করার মতো প্রগতিশীল নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে মামদানি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।এই নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন। এর আগে তিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকেও পরাজিত করে আলোচনায় আসেন।
মামদানির এই জয়কে যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীল রাজনীতির একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে হুমকি দিয়েছিলেন যে, তিনি জিতলে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন