রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১০:১০ এএম

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফ্রেশ সুপারমার্ট বিভাগে ক্যাশিয়ার ও পিওএস অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে নিয়োগের প্রধান তথ্যগুলো হলো: এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ফ্রেশ সুপারমার্ট বিভাগে ক্যাশিয়ার বা পিওএস অপারেটর পদে জনবল নিয়োগ দেবে।

পদের সংখ্যা নির্ধারিত না হলেও একাধিক পদ রয়েছে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি পাস। তবে প্রার্থীর নগদ লেনদেন সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা এবং কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিটি ফুলটাইম হিসেবে সুপার শপে কাজ করার জন্য। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

ইতিমধ্যেই এই পদে আবেদন নেওয়া শুরু হয়েছে গত ১৮ নভেম্বর থেকে এবং আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। এটি একটি বেসরকারি চাকরি এবং আগ্রহী প্রার্থীরা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অফিশিয়াল নোটিশের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।