বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:৪৪ এএম

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র নারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে। 

প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি হওয়া প্রয়োজন। ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৬ বছর।আগ্রহী প্রার্থীদের সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। 

আবেদন ফি বাবদ ১০০০ টাকা বিকাশ, রকেট বা অন্যান্য অনলাইন মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য যে কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত বা দ্বৈত নাগরিকত্ব থাকলে আবেদনকারী অযোগ্য বলে বিবেচিত হবেন। নির্বাচিত প্রার্থীরা সশস্ত্র বাহিনীর বেতন স্কেল অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ১৩ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শুরু হবে ৬ এপ্রিল থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ৭ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। দেশের সেবায় নিয়োজিত হওয়ার এটি একটি চমৎকার সুযোগ।