মে ২৬, ২০২৬, ১০:৫১ এএম
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে আবেদনের সময়সীমা আর মাত্র ১ দিন বাকি রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পুলিশে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫ থাকতে হবে।
পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হওয়া বাধ্যতামূলক।আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে।প্রার্থীরা police.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
এরপর বাছাই, শারীরিক পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা তৈরি করা হবে। নিয়োগপ্রাপ্তরা গ্রেড-১৪ অনুযায়ী বেতন স্কেল পাবেন।চূড়ান্ত নিয়োগের পর এক বছরের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন