বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:০৬ পিএম

৪৩০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

ছবি - সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ-২০২৬ ব্যাচের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এটি স্থায়ী চাকরি এবং আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, তবে তাদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক।নিয়োগের জন্য আবেদনকারীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সের ক্ষেত্রে, নাবিক ও মহিলা নাবিক পদের জন্য ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে, আর এমওডিসি (নৌ) পদের জন্য বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীরা নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে করা আবেদন গ্রহণ করা হবে না। নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে দেশসেবার সুযোগের পাশাপাশি একটি সম্মানজনক ও স্থায়ী পেশা গড়ে তোলার এটি একটি দারুণ সুযোগ।