বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৩:৫৯ পিএম

সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর

ছবি - সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই কোর্সে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিসার ক্যাডেট পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন ধাপ নির্ধারণ করা হয়েছে:

মাধ্যম শিক্ষাগত যোগ্যতা
জাতীয় মাধ্যম এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজী মাধ্যম ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড, এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড, এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।

বিশেষ দ্রষ্টব্য: ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে বিএমএতে যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে।

 

যোগ্যতা পুরুষ নারী
উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ৫ ফুট ১ ইঞ্চি
বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি ২৮-৩০ ইঞ্চি
ওজন ৫৪ কেজি ৪৬ কেজি

বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর।

জাতীয়তা: বাংলাদেশি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইলে আবেদন করতে পারবেন।

  • আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা (অফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে।

  • আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৫।