রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে রানার গ্রুপ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৫, ১০:১৮ এএম

এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে রানার গ্রুপ

ছবি- সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে মোট তিনজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

  • প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ

  • পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

  • পদসংখ্যা: ০৩ জন

  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা

  • অন্যান্য যোগ্যতা: ক্লায়েন্টদের সাথে সাইট ভিজিট পরিচালনা এবং মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্য অর্জনে দক্ষতা।

  • চাকরির ধরন: ফুলটাইম

  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

  • বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর

  • কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: প্রার্থীদের বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমা সুবিধা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে তিনটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর, ২০২৫ তারিখ পর্যন্ত রানার গ্রুপের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল বা সংশ্লিষ্ট জব সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে।