নভেম্বর ৭, ২০২৫, ১২:১৩ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের ছয়টি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম ধাপে মোট ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশের মোট ছয়টি বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাবেন। বিভাগগুলো হলো: রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ। এই বিভাগগুলোর প্রতিটি জেলার সকল উপজেলা ও শিক্ষা থানার স্থায়ী নাগরিকরা এ পদে আবেদন করতে পারবেন।
| বিষয় | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর |
| পদের নাম | সহকারী শিক্ষক |
| লোকবল নিয়োগ (প্রথম ধাপ) | ১০,২১৯ জন |
| বেতন স্কেল | ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) |
| আবেদন ফি | ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) |
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
-
৪ স্কেলে ন্যূনতম ২.২৫ সিজিপিএ থাকতে হবে।
-
৫ স্কেলে ন্যূনতম ২.৮ সিজিপিএ থাকতে হবে।
-
বিশেষ দ্রষ্টব্য: শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ, সমমানের জিপিএ, তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন