সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

মির্জা আব্বাসকে নিয়ে ‍‍`মিথ্যা সংবাদ‍‍` প্রচারের অভিযোগে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:২৪ পিএম

মির্জা আব্বাসকে নিয়ে ‍‍`মিথ্যা সংবাদ‍‍` প্রচারের অভিযোগে মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা তথ্যে সংবাদ প্রচারের’ অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’-এর বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় পোর্টালটির ফেইসবুক পেজের ‘অ্যাডমিন’সহ অজ্ঞাতনামা সহযোগীদের আসামি করা হয়েছে।আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন জশিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। বিচারক বাদীর জবানবন্দি শুনে ডিবি পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া মামলার অভিযোগে উল্লেখ করেন:উদ্দেশ্য: আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার এবং অবৈধ সুবিধা আদায়ের উদ্দেশ্যে আসামিরা ইচ্ছাকৃতভাবে মিথ্যা জেনেও তা প্রকাশ করেছে।মিথ্যা বিবৃতি: ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করার কাছাকাছি।

সেই মুহূর্তে ‘দৈনিক আজকের কণ্ঠ’ পোর্টালটি ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শীর্ষক বিবৃতি প্রদান ও প্রকাশ করে।ক্ষতিসাধন: যা সম্পূর্ণ মিথ্যা এবং ঢাকা-৮ আসনের নির্বাচনে বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনাময় প্রার্থী মির্জা আব্বাসের ব্যক্তিগত চরিত্র ও আচরণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এটি প্রকাশিত।বাদী সাদিকুর রহমান নয়াপল্টনস্থ অফিসে বসে সংবাদটি অবলোকন করার পর আজ আদালতে মামলা দায়ের করেন।