নভেম্বর ১৭, ২০২৫, ১২:২০ পিএম
জুলাই আন্দোলনে নিহত শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেছেন, তিনি তার ছেলেকে আর ফিরে পাবেন না, কিন্তু ছেলে হত্যার জন্য দায়ী শেখ হাসিনার ফাঁসি তিনি নিজ চোখে দেখতে ট্রাইব্যুনালে এসেছেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আবেগঘন মন্তব্য করেন।
তিনি বলেন, যদি শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়, তবে তিনি তার ছেলে মিরাজের কবরের কাছে গিয়ে বলবেন যে, "বাবা তোমাকে হত্যার জন্য হাসিনার বিচার হয়েছে।"
ভুক্তভোগী এই বাবা আরও বলেন, তিনি দেশবাসীর কাছে দোয়া চান। এই দেশে যেন আর কোনো সরকার ভবিষ্যতে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে না পারে, সেজন্য তিনি এই বিচারের মধ্য দিয়ে একটি জোরালো জবাবদিহিতা তৈরি করার আহ্বান জানান। আব্দুর রব স্মৃতিচারণ করে বলেন, তার ছেলে মিরাজ গত ৫ আগস্ট নিহত হয়।
সেদিন তার ছেলে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে ঘর থেকে বের হয়েছিল। মিরাজ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই গণহত্যার হুকুমদাতাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুর আদেশ তিনি আজ ট্রাইব্যুনাল থেকে শোনার অপেক্ষায় আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন