রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন ঘিরে এখন থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:০২ পিএম

নির্বাচন ঘিরে এখন থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার।

 ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ তিনি স্পষ্ট করেন যে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে এই অভিযান নিয়মিতভাবে চলবে।

ইসি সানাউল্লাহ জানান, সারাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে এবং প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন অভিযান নিয়মিতভাবে চলবে এবং আমরা বলেছি এটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশবাসীকে জানানো হবে।” মূলত নির্বাচনকে ঘিরে কোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেটি নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে একটি উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, তিন বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধি, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, র‍্যাব এবং কোস্টগার্ডের মহাপরিচালকরা অংশ নেন।

বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী নিরাপত্তা ছক এবং ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকের আগে দুপুর ১২টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সিইসির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর কমিশনের সঙ্গে তিন বাহিনী প্রধানের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের সময়সীমা ও পদ্ধতি নিয়েও এই বৈঠকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।