ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:১৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।
এই শোকের মেয়াদের মধ্যেই ২ জানুয়ারি নিয়োগ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
তিনি আরও উল্লেখ করেন যে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যদি পরবর্তীতে কোনো পরিবর্তন আসে, তবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আপাতত ২ জানুয়ারি নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন