জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৫৬ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আসিফ মাহমুদ ছাড়াও বৈঠকে এনসিপির আরও তিনজন শীর্ষ নেতা অংশ নিয়েছেন। তাঁরা হলেন যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
এছাড়া নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমও প্রতিনিধিদলে রয়েছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বৈঠক শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের ব্রিফ করতে পারেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন