বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই’

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৩:৩১ পিএম

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই’

শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

ভোটাররা পরিবার নিয়ে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এই নির্বাচন আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন।

আদিলুর রহমান বলেন, ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদের পক্ষে জনগণের রায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হওয়া জরুরি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাস টার্মিনালের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করে তিনি জানান, যারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবে আগামীতে তাদেরই ইজারা দেওয়া হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি কর্পোরেশনের সিইও রেজাই রাফিন সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।