জুন ৯, ২০২৬, ১০:৩১ এএম
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।
শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদানের পাশাপাশি ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে একটি অগ্রাধিকারমূলক চুক্তি সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে। এই চুক্তি বাস্তবায়নে বিভিন্ন ধারণা এখন আলোচনার টেবিলে রয়েছে। উভয় দেশের বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ নিয়ে দুই পক্ষই একমত হয়েছে।শ্রমসম্পদের ক্ষেত্রেও সহযোগিতার ব্যাপক সম্ভাবনা দেখছেন মন্ত্রীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন