রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জাতীয় ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৬:১০ পিএম

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে বলেছেন, হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়। রোববার জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তিনি এই মন্তব্য করেন। সংসদ সদস্যের দেওয়া একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশন কক্ষে হঠাৎ হট্টগোলের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই নির্দেশনা দেওয়া হয়।

অধিবেশন চলাকালীন আকস্মিক এই বাগবিতণ্ডার কারণে সংসদের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।এর আগে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদে জানানো হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন। সংসদে নির্দিষ্ট প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি জানান, এখন থেকে বিসিএস ভাইভার মোট নম্বর পূর্বের ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে। নিয়োগ প্রক্রিয়াকে গতিশীল ও পুরোপুরি অনিয়মমুক্ত করতেই এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।