রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগস্ট মাসে দুদফায় ৮ দিন ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ১০:৫৯ এএম

আগস্ট মাসে দুদফায় ৮ দিন ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আগস্ট মাসে দুদফায় মোট আট দিন ছুটির সুযোগ পাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। ক্যালেন্ডারে নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে মাত্র এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলেই প্রতিবার টানা চার দিনের ছুটি উপভোগ করার চমৎকার এই সুযোগ তৈরি হবে। সরকারি ছুটির ক্যালেন্ডার ও প্রশাসনিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এক দিন ছুটি নিলেই মিলবে দীর্ঘ অবকাশের সুযোগ।

আগামী ৫ আগস্ট বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিলে ৫ আগস্টের ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলে মোট চার দিনের একটানা ছুটি পাওয়া যাবে। শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন ভাতার আবেদন শুরুর এই সময়ে এই ছুটি চাকরিজীবীদের বাড়তি স্বস্তি দেবে।

অন্যদিকে মাসের শেষভাগে আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে, যা মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই ছুটির পরের দিন বৃহস্পতিবার এক দিনের ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে আরও এক দফা চার দিনের ছুটি মিলে যাবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয় এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে। তবে সাধারণ ও নির্বাহী আদেশের এই ছুটির বিধান জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।